সারাদেশ

বরিশালে সহকারী রেজিস্ট্রারকে পেটালো ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসককে মারধরের ঘটনায় শিক্ষানবিশ ১০ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন নির্যাতনের শিকার মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাসুদ খান।

তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ও একাডেমিক পদেক্ষপ নেয়ার জন্য আবেদন জানিয়েছেন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন মনে করেন, ইন্টার্ন চিকিৎসকরা একজন চিকিৎসকের গায়ে হাত দিবে এটা মেনে নেওয়া যায় না। অবশ্যই হামলাকারীদের বিচার হওয়া উচিত।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। অভিযোগ্র প্রাপ্তির পরপরই চিকিৎসক নেতাদের সাথে আলাপ করেছি। আমরা ঘটনার মূল কারন ও হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছি।
জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মেডিসিন বিভাগের ইউনিট-৪ এর অফিসে সহকারী রেজিস্ট্রার ডাঃ মাসুদ খানের কক্ষে ইন্টার্ন চিকিৎসক সজল পান্ডে ও তরিকুল ইসলামের নেতৃত্বে ঢোকেন পঞ্চম বর্ষের ৮/১০ জন।

তারা মাসুদ খানের মুখ ও হাত বেধে মারধর করতে থাকেন। মাসুদ খান আত্মরক্ষার্থে চিৎকার করার চেষ্টা করলে কক্ষ ভেতর থেকে আটকে ওই ১০ জন ইন্টার্ন চিকিৎসক পুনরায় মারধর করতে থাকেন। এসময়ে তিনি তার ছোটছোট ছেলেমেয়েদের দোহাই দিয়ে মারধর বন্ধ করতে অনুরোধ করেন। কিন্তু সজল পান্ডে ও তরিকুল ইসলামের নেতৃত্বাধীন হামলাকারীরা অনুনয় না শুনে বেদম মারধর করে চলে যান।

আবেদনের অনুলিপি শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান বরাবর দেয়া হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা