সারাদেশ

রাজাপুরে ধর্ষণের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন এক নারী। বুধবার দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৫জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা দায়ের করা হয় (মামলা নম্বর ০৭ )।

মামলার আসামিরা হলো উপজেলার নৈকাঠি গ্রামের আঃ রহিম সিকদারের পুত্র মো. রাজা সিকদার (৩৫), আঃ করিম সিকদারের পুত্র মো. তারেক সিকদার (২৮)।

মামলা সূত্রে জানাগেছে, ধর্ষণ চেষ্টার শিকার ঐ নারী স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ থাকায় ২ ছেলে-মেয়ে নিয়ে তিন বছর যাবৎ সে তার বাবার বাড়িতে থাকেন। ঘটনার দিন সোমাবার (২০ অক্টোবর) রাত আনুমান সাড়ে ৯টার দিকে পরিবারে সবাইকে নিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। পরে হঠাৎ আনুমান রাত সাড়ে ১০টার দিকে ঐ নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হয়ে টয়লেটের দিকে যায়।

এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার রাজা সিকদার ও তারেক সিকদার ঐ নারীর মুখ চাপিয়া পাশের কাঁচা রাস্তার উপর নিয়ে যায়। কাঁচা রাস্তার উপর নিয়ে নারীর বুক ও গালে কামড় দেয় এবং পরনের কাপড়-চোপড় টানা হেচড়া করিয়া ছিড়ে ফেলে ধর্ষণের চেষ্টা চালায় দুজনেই।

অজ্ঞাত ২/৩ জন একটু দুরে রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। এ সময় ঐ নারী ডাকচিৎকার করিলে তার মা ও বোন ঘর থেকে ছুটে আসলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়। পরিবারের লোকজন ঐ নারীকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা