সারাদেশ

খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 'খাসি সেং কুটস্নেম' উৎসব উদযাপিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জি মাঠে সোমবার (২৩ নভেম্বর) অনারম্ভার পরিবেশে অনুষ্ঠিত হলো খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’। সকাল ১০টা থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব।

খাসিয়া বর্ষপঞ্জি অনুসারে এবার ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করবেন এ সম্প্রদায়ের মানুষ। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর ২৩ নভেম্বর এই বর্ষবিদায় অনুষ্ঠান পালন করে আসছেন খাসিয়ারা। উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জিতে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন। উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিথি ও পর্যটকদের সমাগমে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এমনটাই জানায় আয়োজকরা।

উৎসব উপলক্ষে মাগুরছড়া ফুটবল মাঠের এক পাশে বাঁশের খুঁটি এবং সুপারি গাছের পাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মূল আলোচনা সভার মঞ্চ। মাঠজুড়ে বসে ঐতিহ্যবাহী পণ্যের মেলা ও বিভিন্ন সামগ্রীর স্টল। সকালে খাসিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবে যোগদানের মধ্য দিয়ে নিজেদের ঐতিহ্য তুলে ধরে।

নতুন প্রজন্মের কাছে খাসিয়া সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি, ঐতিহ্য ও খেলাধুলাসহ তুলে ধরা রাখা হয়েছে নানান আয়োজনের মধ্যে দিয়ে। এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী পোশাকে নারী শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনা, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা, তীর-ধনুক চালানো, গুলতি নিক্ষেপ এবং পান গুছানোর প্রতিযোগিতা। পাশাপাশি নিজস্ব ভাষায় গান পরিবেশনের মধ্য দিয়ে অতিথিদের আনন্দ যোগায় শিল্পীরা।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্যমতে, ‘সেং কুটস্নেম’ শব্দের বাংলা অর্থ খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ এই অনুষ্ঠান পালন করে আসছে। তবে বাংলাদেশে ২০১১ সাল থেকে এটি বড় পরিসরে উদযাপিত হয়ে আসছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

শর্ত পূরণ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে নিজেদের...

উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৪ লক্ষাধিক টাকার আসবাবপত্র

কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে...

চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

এক ঝলক 🔹 ভারতসহ চীন, জাপান, দক্ষিণ কোরি...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত

বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস...

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা