সারাদেশ

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

সাইদুল ইসলাম আরাফাত, নরসিংদী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাটুভাঙ্গা রেলগেট এলাকায় শেষ হয়। সেখানে সমাবেশে নেতাকর্মীরা রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিয়ন যুবদলের সভাপতি মো: সেলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: ফারুক মোল্লা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা নয়, আইনের শাসন প্রতিষ্ঠাই হোক সকলের লক্ষ্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সন্ত্রাস, চাঁদাবাজি, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান। রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আইনসম্মতভাবে সোচ্চার হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

সভা শেষে নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জি এস হাবিবুর রহমান, জেলা বিএনপি’র সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক সেক্রেটারী ইয়াকুব আলী, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কবির হোসেন, জেলা যুবদল কৃষিবিষয়ক সম্পাদক শোহরাফ হোসেন মুন্না, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলকাছ মিয়া, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আমির হোসেন আমু, মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: ফরিদ আহমেদ,ভারপ্রাপ্ত সেক্রেটারী কামাল হোসেন সহ সকল সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা