সারাদেশ

মৌলভীবাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার এলাকায় নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি সমন্বিতভাবে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়ম ও গুড়ে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

মোবাইল ল্যাবে পরীক্ষা: বাজারের বিভিন্ন খাদ্যস্থাপনা, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে মনিটরিংয়ের পাশাপাশি পণ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে ভ্রাম্যমাণ গবেষণাগারে (মোবাইল ল্যাবরেটরি) তাৎক্ষণিকভাবে সেই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

ক্ষতিকর ‘হাইড্রোজ’ শনাক্ত: পরীক্ষায় গুড়ে মানবদেহের জন্য ক্ষতিকারক ‘হাইড্রোজ’ রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০,৫০০ টাকা জরিমানা করা হয়।

​এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ‘ইমন পোল্ট্রি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে সহযোগিতা করেন।

​অভিযানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলতে ভ্রাম্যমাণ গবেষণাগারটি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিওচিত্র (টিভিসি) প্রদর্শন করা হয় এবং ল্যাবে খাদ্য পরীক্ষার কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সামগ্রী ও এর কার্যপ্রণালীর সাথে তাদের পরিচয় করানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা