সারাদেশ

দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকের পর খুললো শ্রীমঙ্গলের চা বাগান ও কারখানা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক অসন্তোষ, ভুল বোঝাবুঝি ও বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা খেজুরীছড়া চা-বাগান ও চা কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসন, বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের দীর্ঘ সময়ের বৈঠকের পর এ সমঝোতা হয়।

শুক্রবার থেকেই বাগান ও কারখানা খুলে দেওয়া হয়। আজ শনিবার থেকে কাজে যোগ দেন শ্রমিকেরা।

উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে শুক্রবার সকাল ১০টা থেকে দীর্ঘ সময় ধরে বিকেল ৫টা পর্যন্ত এ বৈঠক চলে। জুম্মার নামাজের বিরতিসহ প্রায় সাত ঘণ্টার আলোচনা ও মতবিনিময়ের পর সংশ্লিষ্ট পক্ষগুলো বিরোধ নিষ্পত্তিতে ঐকমত্যে পৌঁছায়।

বৈঠকে ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, চা-বাগানের শ্রমিক প্রতিনিধি, বিএনপি'র নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমঝোতা বৈঠকের লিখিত সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরীছড়া চা-বাগানের মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্‌যাপন করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে। কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করার পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে।

এ ছাড়া মন্দিরের চলমান সংস্কার ও উন্নয়নকাজে সরকারের পক্ষ থেকে যথাসম্ভব বরাদ্দ দেওয়ার মাধ্যমে কাজের গতি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

লিখিত সিদ্ধান্তে আরও বলা হয়েছে, বাগানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়—এমন কোনো বক্তব্য দিতে বা কাজ করতে পারবেন না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে অপসারণ, বদলি বা বিধি অনুযায়ী অন্য ব্যবস্থা নেবে ফিনলে টি কোম্পানি কর্তৃপক্ষ।

সমঝোতায় আরও উল্লেখ করা হয়, বিষয়টি এমনভাবে নিষ্পত্তি করা হবে, যাতে এর কোনো প্রভাব বা পরবর্তী প্রতিক্রিয়া কোনো পক্ষের কাজে প্রতিফলিত না হয়।

উল্লেখ্য, শ্রমিক অসন্তোষ ও বাগানের অভ্যন্তরীণ বিরোধের জেরের পরিপ্রেক্ষিতে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরীছড়া চা-বাগান ও চা কারখানা (১৩ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। সমঝোতার পর বাগান ও কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে শ্রমিকদের কাজে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা