সারাদেশ

যশোরের ভৈরব নদে ২ নৌযানের সংঘর্ষে বালুবাহী ব্ল্যাকহেড ডুবি

আনোয়ারুল কবির নান্টু, যশোর ব্যুরো

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দর এলাকায় ভৈরব নদে লাইটার জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী একটি ব্ল্যাকহেড নৌযান ডুবে গেছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শঙ্করপাশা খেয়াঘাটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা থেকে অভয়নগরের চেঙ্গুটিয়ার উদ্দেশে বালুবোঝাই ব্ল্যাকহেড ‘এমবি লামিয়া শরীফ’ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা লাইটার জাহাজ ‘এমভি মারুফ’-এর সঙ্গে নৌযানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ব্ল্যাকহেডটি নদীতে ডুবে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাস্থলের নৌপথটি অপেক্ষাকৃত সংকীর্ণ। এ ছাড়া নদীতে ঘন কুয়াশা থাকায় নৌযান দুটির চালকরা একে অপরকে যথাসময়ে দেখতে না পাওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ডুবে যাওয়া ব্ল্যাকহেডটি উদ্ধারে পরবর্তী কার্যক্রম এবং লাইটার জাহাজ ‘এমভি মারুফ’ আটক করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে দুর্ঘটনাস্থলে নৌপুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নদীতে বর্তমানে অন্যান্য নৌযানের চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা