সারাদেশ
তিন দশকের পথচলা

নারী শিক্ষার আস্থায় গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাণকেন্দ্র সবুজপাড়া গ্রামে অবস্থিত নারী শিক্ষার এক উজ্জ্বল আলোকবর্তিকা গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠার পর থেকে তিন দশকেরও বেশি সময় ধরে চরাঞ্চলসহ উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার পিছিয়ে পড়া নারীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

১৯৯৫ সালে যাত্রা শুরু করা এই কলেজটি বর্তমানে নারী শিক্ষার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে কলেজটিতে আট শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠানটিতে শিক্ষক ও কর্মচারী রয়েছেন ৬০ জন। ডিগ্রি (পাস) কোর্সে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়ালেখা করছেন। প্রতি বছর জিপিএ-৫ অর্জন ও পাসের হারের দিক থেকে উপজেলার অন্যতম সেরা অবস্থান ধরে রেখেছে কলেজটি। এ ছাড়া বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ের পাশাপাশি কখনো কখনো বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জনের কৃতিত্ব রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রায় চার একর নিজস্ব জমির ওপর প্রতিষ্ঠিত কলেজটির রয়েছে প্রয়োজনীয় অবকাঠামো ও মনোরম শিক্ষার পরিবেশ। শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে রয়েছে আধুনিক লাইব্রেরি, বিজ্ঞান গবেষণাগার, ডিজিটাল আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, খেলার মাঠ ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী। পাশাপাশি চরাঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সহায়তার ব্যবস্থা।

শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে যোগ্য ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত পরিচালিত হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার প্রশিক্ষণ, গল্পের আসর, রোভার স্কাউট, বিতর্ক প্রতিযোগিতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তুলছে।
গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের পাঠদান কার্যক্রমের সাফল্য ইতোমধ্যে জাতীয় পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। এ প্রতিষ্ঠানের অনেক প্রাক্তন শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা, সরকারি প্রশাসন, স্বাস্থ্যসেবা ও ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছেন কলেজটির সাবেক শিক্ষার্থীরা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. নাছিমা রব্বানী বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু শিক্ষিতই হচ্ছেন না, তারা হয়ে উঠছেন আত্মনির্ভরশীল। তাদের সাফল্যই প্রমাণ করে যে আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এখানে কর্মরত সবার প্রচেষ্টায় আমরা সফল। সবাই নিজ নিজ দায়িত্ব পালনে যথেষ্ট চেষ্টা করেন। অন্য প্রতিষ্ঠানের মতো শিক্ষকদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ নেই; বরং আমরা একে অন্যের ভাইয়ের মতো মিলেমিশে কাজ করে যাচ্ছি।’

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি এখন একটি রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা ও অবকাঠামোগত উন্নয়নের সুযোগ পেলে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ চিলমারী উপজেলার নারী শিক্ষায় আরও বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা