সারাদেশ

শহীদ মিনারের বেদি সরানোর কাজ স্থগিতের আদেশ আদালতের

সান নিউজ ডেস্ক:

লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি সরিয়ে পুনর্নির্মাণের কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালতের বিচারক সুরাইয়া বেগম এই আদেশ দেন। এ আদেশে লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। পৌর মেয়রের বিরুদ্ধে একটি নালিশি মামলার শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

মামলার বাদী লালমনিরহাট সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সৈয়দ সুফি তাহেরুল ইসলাম ওই আদালতে দায়ের করা এক নালিশি মামলায় অভিযোগ করেন, লালমনিরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারটি পুনর্নির্মাণের নামে এর মূল বেদি সরিয়ে নেওয়া হচ্ছে এবং শহীদ মিনার চত্বরের ভেতরে এক কোনায় স্থাপন করা হচ্ছে। মূলত শহীদ মিনারের পেছনের এক ভবনের মালিককে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ৪৮ বছর আগে প্রতিষ্ঠিত শহীদ মিনারটির বেদি সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও, শহীদ মিনার পুনর্নির্মাণ করা হলেও এর কোনও নকশা প্রদর্শন করা হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে বেদিটি আগের জায়গায় অক্ষত রাখার আবেদন জানান তিনি।

বিষয়টি আমলে নিয়ে এ আদেশ দেন আদালত। আদালতের আদেশে বলা হয়, ‘বাদীর নালিশি অভিযোগের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, লালমনিরহাট পৌরসভা কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘বাদীর নালিশি অভিযোগে লালমনিরহাট পৌরসভার মেয়রকে শোকজ নোটিশের পর এবার আরেক অভিযোগে বেদি না সরানো এবং পুনর্নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য স্থিতাবস্থার নির্দেশ দিয়েছেন। আমরা চাই যেন কোনও পক্ষই আদালত অবমাননা না করে।’

লালমনিরহাট সিনিয়র সহকারী জজ (সদর) আদালতের নাজির নুরুজ্জামান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাট সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ও মামলার বাদী সৈয়দ সুফি তাহেরুল ইসলাম বলেন, ‘শহীদ মিনারের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষার আন্দোলনের সঙ্গে জড়িত সব শ্রেণি-পেশার মানুষ আদালতের রায়ে খুশি। রায়ের প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনার ও মূল বেদি যাতে না সরানো হয় এবং কাজ বন্ধ রাখা হয়। যদি আদালতের আদেশ অমান্য করা হয়, তাহলে আদালত অবমাননার নালিশ করা হবে।’

আদালত ও লিগ্যাল নোটিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরসভার সাপ্টানা মৌজার মাতৃ মঙ্গল কেন্দ্রের পাশে ১৯৭২ সালে ১৪.৫০ শতাংশ জমির উপর সড়কের পাশে জেলার দৃষ্টিনন্দন এই কেন্দ্রীয় শহীদ মিনারটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে জেলাবাসী বিভিন্ন কর্মসুচি এই শহীদ মিনারেই পালন করে আসছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা