ছবি: সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন—শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটক চারজন হলেন বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। পুলিশ জানিয়েছে, তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে বগুড়া শহরের বৌবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বে থাকা ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে ওই তরুণের বন্ধুদের কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ৬ থেকে ৭ জন নাহিদকে মারধর করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে চার আনসার সদস্য আহত হন।

আনসার কর্তৃপক্ষের দাবি, হামলার সময় তাদের ছুরিকাঘাত করা হয়েছে। পরে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় চারজনকে আটক করা হয়। তবে হামলায় জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, হট্টগোল নিয়ন্ত্রণে এগিয়ে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে বলে তিনি জানান। আহতরা আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, হামলায় চাকু ব্যবহার করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং এতে তারা আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা