ছবি: সান নিউজ
সারাদেশ

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শিশু লতিফুলের। গত ৩০ জুলাই দুপুরে উপজেলার দুর্গাপুর মাস্টারপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির মা-বাবা।

নিখোঁজ লতিফুল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা আবু জাহিদ বাদলের পুত্র।

পরিবারের ভাষ্য, গত ৩০ জুলাই দুপুরে দুর্গাপুর মাস্টারপাড়া থেকে লতিফুল নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, লতিফুলের বয়স ১০ বছর। নিখোঁজ হওয়ার সময় সে কোথায় গিয়েছিল বা কীভাবে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে সন্তানের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে মা-বাবার।

লতিফুলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে পেতে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে। কেউ লতিফুলকে কোথাও দেখতে পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের নম্বর: ০১৭৩৯-৫৭৬০১৬ এবং ০১৭৩৭-৭৪২১৩৯।

পরিবারের সদস্যরা বলেন, “আমাদের একমাত্র সন্তানকে আমরা ফিরে পেতে চাই। কেউ যদি লতিফুলের সন্ধান পেয়ে থাকেন, দয়া করে দ্রুত আমাদের জানান।”

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অপবাদ দিয়ে আটচল্লিশ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রী...

চা-শ্রমিকদের শতবর্ষের ইতিহাস নিয়ে কোক স্টুডিও বাংলায় ‘মুল্লুক’

কোক স্টুডিও বাংলার নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে আসছে জনপ্রিয় ব্যান্ড &...

বায়ার্নেই সুখে হ্যারি কেইন

টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার সময় হ্যারি কেইনের ইংল্যান্ডে ফেরার সম...

কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে মারধর ও হত্যার হুমকি 

মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মারধর ও জীবননাশে...

গুলি করে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারে গুলি ছুড়ে পথরোধের পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা