ছবি: সান নিউজ
সারাদেশ

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত "নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন" শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দক্ষতা অর্জন ও সরকারি অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে গেলে কর্মীরা আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক গ্রহণযোগ্যতা অর্জন করেন এবং বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দালাল বা অননুমোদিত মাধ্যমের পরিবর্তে সরকারি নির্দেশনা অনুসরণ এবং প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন প্রতারণা, আর্থিক ক্ষতি ও মানবপাচারের ঝুঁকি কমে, অন্যদিকে দক্ষ জনশক্তি হিসেবে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়।

সেমিনারে নিরাপদ ও বৈধ অভিবাসনের গুরুত্ব, বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা, দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মুন্সীগঞ্জে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের তথ্য উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেশন, সুয়িং মেশিন অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, মেসন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ড্রাইভিং উইথ অটোমেকানিক্স এবং বিদেশগামী কর্মীদের জন্য ইংরেজি, জাপানি ও আরবি ভাষা প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) অনুমোদিত সনদ অর্জনের সুযোগ পান, যা দেশ-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ সহায়ক।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা অর্জন, সরকারি প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশে গিয়ে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মুন্সীগঞ্জের অধ্যক্ষ নাহিদা পারভীন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিবাসন প্রত্যাশী যুব-যুবক। এছাড়াও উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ভার্চুয়ালি সেমিনারে অংশগ্রহণ করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা