ছবি: সান নিউজ
সারাদেশ
 ডেঙ্গু মোকাবিলায়

পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযানে নামবে জেলা তথ্য অফিস 

পিরোজপুর প্রতিনিধি

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পিরোজপুরের তিনটি উপজেলায় শীঘ্রই পরিচ্ছন্নতা অভিযানে নামবে পিরোজপুরের জেলা তথ্য অফিস। আজ মঙ্গলবার পিরোজপুর জেলার তিনটি উপজেলায় এ বিষয়ে সচেতনতামূলক মাইকিং করা হয়।

পিরোজপুরের সদর উপজেলা, ভান্ডারিয়া ও নেছারাবাদে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইউনিসেফের সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হবে।

জেলা তথ্য অফিস জানায়, যুবক সম্প্রদায়কে সম্পৃক্ত করে বিভিন্ন হট স্পট ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই কর্মসূচি চলবে। এছাড়া এর অংশ হিসেবে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলার সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো, সুশীল সমাজ এবং গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে 'রিস্ক কম্যুনিকেশন এন্ড কমিউনিটি এনগেজমেন্ট’ সভা মাঠ পর্যায়ে অভিভাবক, বিভিন্ন কমিউনিটি নেতৃত্ব ও অন্যান্য নেটওয়ার্কের সাথে সংলাপ এবং স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন এলাকায় প্রচার চালানোর পাশাপাশি লিফলেটও বিতরণ করা হবে।

জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ডেঙ্গু মোকাবিলায় করণীয় সম্পর্কে জনগণকে সচেতনতামূলক সড়ক প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে পিরোজপুর জেলা তথ্য অফিস। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সম্পর্কিত ভিডিও বার্তা বিভিন্ন জনবহুল স্থানে প্রদর্শন করা হচ্ছে । জেলা তথ্য অফিস, পিরোজপুরে ফেইসবুক পেইজেও নিয়মিত সচেতনতামূলক পোষ্ট দেওয়া হচ্ছে।

সিভিল সার্জনের অফিসের সূত্রমতে ২১ জুলাই পর্যন্ত পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৮৭০জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮১৮জন। মারা গেছেন একজন । এর মধ্যে পিরোজপুর সদরে ৪২৩ জন , নেছারাবাদে ১৬০জন, ভান্ডারিয়ায় ১৪৯জন, কাউখালীতে ৬১ জন ,নাজিরপুরে ৫০জন, মঠবাড়িয়ায় ২৭জন ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া গেছে। পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ।

উল্লেখ্য, পিরোজপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি কাজ করছে।কমিটি নিয়মিত বৈঠক করে ডেঙ্গু প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করছে। প্রতিরোধ কার্যক্রমকে একটি গণমূখী সামাজিক আন্দোলনে রূপ দেয়ার লক্ষ্যে কমিটি গুরুত্বারোপ করেছে। এছাড়া জেলার সকল এলাকায় নিয়মিত সার্ভে পরিচালনা এবং ম্যাপিং এর মাধ্যমে ডেঙ্গুপ্রবণ ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সে অনুযায়ী সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরোধ কার্যক্রমকে সফল করতে সভা থেকে তিনটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা