সারাদেশ

পিরোজপুরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত 

পিরোজপুর প্রতিনিধি

সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের লক্ষ্যে পিরোজপুর প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় শুরু হয়ে চলে বিকেল ৬টা পর্যন্ত। পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন।

পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কর্মশালার আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী এবং ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাস। তাঁরা সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই, দায়িত্বশীল সংবাদ পরিবেশন, আইনগত বিষয়, ডিজিটাল সাংবাদিকতা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেন।

দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা কর্মশালাটিকে সময়োপযোগী ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আবু সাঈদ ৪৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের ধারাবাহিক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা