সারাদেশ

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৪ হাজার টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মালিরপাথর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের সূত্রে, পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) মো. ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ মালিরপাথর এলাকায় অভিযান চালান। এ সময় বাবুল মিয়ার (৫৪) বসতবাড়ির সামনের গলি থেকে তাকে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ একই এলাকার নবীর হোসেনের টিনশেড ঘরে অভিযান চালায়। সেখানে একটি লাল প্লাস্টিকের বালতির ভেতরে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় নবী হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের (ওসি) ইশতিয়াক আশরাফ রাসেল জানান, মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ দুইজন গ্রেপ্তার ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা