সারাদেশ

আশুলিয়ায় ৫ কেজির বেশি গাঁজাসহ গ্রেফতার ৪

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক রাখার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে আশুলিয়া থানা পুলিশের একটি দল বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত প্রায় ২টা ৫০ মিনিটে জিরাবো দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামতসহ চারজনকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সন্ত্রাস, মাদক ব্যবসা এবং অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক কারবারের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনগত পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা