সারাদেশ
মধু শিক্ষা নিকেতনে

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

কেশবপুর প্রতিনিধি

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান অর্ধবার্ষিকী ও প্রাক-নির্বাচনী পরীক্ষা-২০২৬ পরিদর্শন করেছেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ।

​বুধবার (১লা জুলাই ২০২৬ খ্রিঃ) বিদ্যালয়টি পরিদর্শনকালে তাঁর সাথে এক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুরের কৃতি সন্তান, বিশিষ্ট বিজ্ঞানী ড. মোঃ আব্দুল আজিজ (Lead Research Scientist, IRC for Hydrogen Technologies and Carbon Management - IRC-HTCM, King Fahd University of Petroleum & Minerals, Saudi Arabia)।

​পরিদর্শনকালে বিশিষ্ট বিজ্ঞানী ড. আব্দুল আজিজ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে সরাসরি মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের চলমান পরীক্ষার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। আধুনিক বিজ্ঞানের নানা দিক তুলে ধরে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় গভীরভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেন।

আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সাথে কাজ করা নিজ অঞ্চলের একজন প্রথিতযশা বিজ্ঞানীকে এত কাছ থেকে পেয়ে এবং তাঁর মূল্যবান দিকনির্দেশনা শুনে কোমলমতি শিক্ষার্থীরা দারুণভাবে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মোঃ মিজানুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

​পরিদর্শন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল পরিবেশ দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা