সারাদেশ

ঝালকাঠিতে পৌরসভার উদ্যোগে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

“মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ঝালকাঠি পৌরসভা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, অসচ্ছল ও চলাচলে অক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, মানবিক দায়িত্ববোধ থেকে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠি পৌরসভা সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ভবিষ্যতেও অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা পৌরসভার ফেইজবুক পেইজে এক সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছিলাম বলেই আজকে ১১জন এসেছে এবং এদেরকে হুইলচেয়ার বিতরন করেছি।

তিনি সাংবাদিকদের সাথে আরো বলেন, আপনাদের পরিচিত থাকলে জানাবেন চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করবো।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা