সারাদেশ

মুন্সীগঞ্জে হত্যা, অস্ত্র-বিস্ফোরকসহ ১৪ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ মোট ১৪টি মামলার পলাতক আসামি এবং পাঁচটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইলিয়াস ভুঁইয়া (৩৭) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ইলিয়াস সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের সোলাইচর গ্রামের মাহবুব ভুঁইয়ার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এর সার্বিক নির্দেশনায় জেলার সকল থানা-ফাঁড়িতে সন্ত্রাস বিরোধী অভিযান চলমান। এরই অংশ হিসেবে ২৩ জুন সন্ধ্যা পর মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের জিএসতলা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় ওই এলাকার মোতালেব মিয়ার মুদি দোকানের সামনের রাস্তার থেকে পলাতক আসামি ইলিয়াস ভুঁইয়া (৩৭)কে গ্রেপ্তার করতে সক্ষম হন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইলিয়াস ভুঁইয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া পাঁচটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা