সারাদেশ

 ৯৯৯-এ ফোন লঞ্চ থেকে ৮০ যাত্রী উদ্ধার  

নিজস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে একটি লঞ্চ থেকে নারী ও শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নৌ পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

সোমবার (২২ জুন) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন।

তিনি জানান, ২২ জুন বিকেলে মেঘনা নদী থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে সেলিম হোসেন নামে এক লঞ্চ যাত্রী ফোন করে জানান, ‘মকবুল-২’ নামে একটি ছোট লঞ্চে করে তারা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথে মুন্সীগঞ্জের মেঘনা নদীর ষোলআনি এলাকায় লঞ্চটি বিকল হয়ে যায়। লঞ্চটিতে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী ছিলেন।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীর ষোলআনি এলাকায় ঘটনাস্থলে যায়। পরে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমডি আল-মাহবুব’ নামে একটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা