সারাদেশ

খুলনার সন্ত্রাসী তুষারসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি

রোববার (২১ জুন) খুলনার সন্ত্রাসী তুষার শিকদারসহ ৫ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে খুলনা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শেখপাড়া মেইন রোডের বাসিন্দা মো. রুহুল আমিনের ছেলে তুুষার শিকদার, গোবরচাকা এলাকার বাসিন্দা এসএম আইয়ুব আলীর ছেলে আবরার ফয়সাল বাদিন, শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে আল আমিন, সোনাডাঙ্গা নবীনগর খালাসি মাদরাসা এলাকার বাসিন্দা গাউসুল আজমের ছেলে আসিফ ও টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন সাব্বির।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মো. আহাদুজ্জামান প্রেস ব্রিফিংয়ে বলেন, খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেএমপির উদ্যোগে গত ১ থেকে ২০ তারিখ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এর ধারাবাহিকতায় গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা খুলনা শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানিসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের জিজ্ঞাসবাদের এক পর্যায়ে দেখানো স্থান হতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, খুলনা মহানগরীতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি কিংবা চিহ্নিত অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পুলিশ ছাড়া আর কোনো বাহিনী থাকবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা