সারাদেশ

দৌলতদিয়ায় অভিযানের সময় হ্যান্ডকাফ সহ মাদক ব্যবসায়ীকে  ছিনতাই 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পুড়াভিটায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় প্রশাসনের উপর হামলা করে হ্যান্ডকাপফ সহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই করেছে স্থানীয় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা।

২০ জুন শনিবার বিকাল ৪ ঘটিকার সময় থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ঘন্টা ব্যাপি পুড়াভিটায় অভিযানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুনতাসীর হাসান খানের নেতৃত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই জন আসামি কে গ্রেফতার করে।

জানাযায়, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়া এশিয়া বোডিং এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে আসামী ১) আশীষ চন্দ্র শীল (২৬), পিতা: মৃত আনন্দ চন্দ্র শীল, সাং- বেলিশ্বর,থানা: ধামরাই, জেলা: ঢাকা এর দেহ তল্লাশী করে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০(একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপর আসামি পুড়াভিটায় মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪) কে মাদক ও টাকা সহ গ্রেফতার করে হ্যান্ডকাফ দেয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ। হ্যান্ডকাফ সহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা আটক ফয়সালকে ছিনতাই করে নিয়ে যায়। মাদক ব্যবসায়ীদের হামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুনতাসীর হাসান খান বলেন, আমার নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুড়া ভিটা এলাকায় ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে দুইজন আসামি কে মাদক সহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । একজন আসামি কে ভ্রম্যমান আদালত পরিচলনা করে সাজা দেই। অপর আসামি ফয়সাল কে নগদ টাকা ও মাদক সহ আটক করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ তাকে হ্যান্ডকাফ দেওয়ার পর পুড়াভিটার মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা করে আটক ফয়সাল কে ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাস্থলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়েছে। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা