সারাদেশ

মাদারীপুরে  রাতের আঁধারে নদী থেকে বালু কাটার সময় ৫ ড্রেজার শ্রমিক আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের এলাকার শ্রীনদী কুমার নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু কাটার সময় হাতেনাতে ৫ ড্রেজার শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে একটি অবৈধ ড্রেজার মেশিন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

জানাগেছে , শ্রীনদী এলাকায় দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে কুমার নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী তীরবর্তী ফসলি জমি এবং বসতবাড়ি তীব্র ভাঙনঝুঁকিতে পড়ে। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও বালু দস্যুরা তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।
রবিবার রাতে আবারও শ্রীনদী এলাকায় বালু কাটা শুরু হলে স্থানীয় বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে নদী ঘেরাও করে। জনতা ধাওয়া দিয়ে ৫ জন ড্রেজার শ্রমিককে গণধোলাই দিয়ে আটকে রাখে। এ সময় উত্তেজিত জনতা অবৈধ ড্রেজারটিতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

সংবাদ পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ ৫ শ্রমিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আটককৃত শ্রমিকরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে সদর থানায় একটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা