সারাদেশ

গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরকে (৩৫) নারী কেলেঙ্কারির অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করে এ ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন।

এর আগে গত ১৭ জুন রাতে এ ঘটনা ঘটে। গত ২০ জুন শুক্রবার রাতে তাকে ক্লোজ করা হয়।

গাইবান্ধা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফেসবুকে কন্টেন্ট তৈরি করছিলেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর সূত্র ধরে এক নারী কন্টেন্ট ক্রিয়েটরের সাথে তার সখ্যতা গড়ে ঊঠে। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন রাতে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ওই নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ স্থানীয় লোকজন অবরুদ্ধ করে রাখে। পরে তাদের কাছ থেকে মাদক উদ্ধার হয়। ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়টি ঘটনার দিন প্রকাশ না পেলেও শনিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ঊঠে। পরে শুক্রবার তাকে প্রত্যাহার করে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, পলাশবাড়ির ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা