সারাদেশ

স্ত্রীকে ফিরে পেতে ২ বছর ধরে অপেক্ষা, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আলী আকবর

এসআর শফিক স্বপন, মাদারীপুর

“সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে আজ আমি বিপদে পড়েছি, আমার মতো যেন আর কেউ না পড়ে”—আক্ষেপভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার ঠ্যাঙ্গামারা এলাকার বাসিন্দা আলী আকবর হোসেন।

জানা যায়, ২০১১ সালে ডাসার উপজেলার বয়াতি বাড়ি এলাকার নুসরাত জাহান তহুরার সঙ্গে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তানভীর হোসেন ও তানজিম হোসেন নামে দুই ছেলে সন্তান রয়েছে।

আলী আকবরের অভিযোগ, প্রায় দুই বছর আগে তার স্ত্রী ঘর ছেড়ে চলে যান। যাওয়ার সময় তিনি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও দাবি করেন তিনি। এরপর থেকে স্ত্রী পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি বলে জানান আলী আকবর।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় আর্থিকভাবে সচ্ছল ছিলেন আলী আকবর। তবে ২০১৪ সালে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় তাকে। চিকিৎসার পেছনে বিপুল অর্থ ব্যয় হওয়ায় তার আর্থিক অবস্থার অবনতি ঘটে।

বর্তমানে স্ত্রীকে হারানোর কষ্ট ও দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্‌বেগে দিন কাটছে তার। এলাকাবাসীর ভাষ্য, প্রায়ই তাকে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্ত্রী সম্পর্কে খোঁজখবর নিতে দেখা যায়। স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় তিনি এখনও অপেক্ষা করছেন।

আবেগঘন কণ্ঠে আলী আকবর বলেন, “আমার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি চাই তাদের মা ফিরে আসুক। আমি এখনও সেই আশাতেই বেঁচে আছি।”

স্ত্রীর সন্ধান বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতার জন্য সমাজের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে নুসরাত জাহান তহুরার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা