সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীর সমাচার

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকার মাদক আটক করেন॥
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক চোরাচালন অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকার মাদক আটক করেন। গত ১৬ ফেব্রুয়ারী বিরামপুর বিশেষ ক্যাম্প বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যাহার মূল্য ৪২ হাজার ২শত টাকা।

গত ১৭ ফেব্রুয়ারী দাইনুর বিওপি চোরাচালন অভিযান চালিয়ে ৫৮৭০পিচ নেশাজাতীয় ট্যাবলেট ও ১ হাজর পিচ ইনজেকশন আটক করেন। যাহার মূল্য ৬ লক্ষ ১৯ হাজার ৬০০ টাকা।

গত ১৯ ফেব্রুয়ারী খানপুর, জলপাইতলী ও রুদ্রানী চোরাচালন অভিযান চালিয়ে ৯বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪০০পিচ নেশাজাতীয় ট্যাবলেট ও ২০ বোতল বিদেশী মদ এবং ৫৩ বোতল ইস্কাপ সিরাপ আটক করেন। যাহার মূল্য ৮৬ হাজার ৮০০ টাকা।

গত ২৫ ফেব্রুয়ারী বিরামপুর বিশেষ ক্যাম্পে চোরাচালন অভিযান চালিয়ে ১৩৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যাহার মূল্য ২লক্ষ ০১ হাজার ৬০০ টাকা। এছাড়াও বিরাপুর, কাটলা বিশেষ ক্যাম্প ও বড়গ্রাম বিওপিতে চোরাচালন অভিযান ২হাজার পিচ নেশাজাতীয় ট্যাবলেট, ১৯ বোতল ইস্কপ সিরাপ ও ৫৭৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যাহার মূল্য ২লক্ষ ৫৪ হাজার টাকা।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এএম জাবের বিন জব্বার জানান, সীমান্তে বিজিবি চোরাচালন, নারী ও শিশু পাচার সহ নানাবিধ কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালন বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপতিত্বে নতুন সরকারের এই প্রথম আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ্ মোস্তাফিন, উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার শফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ সিদ্দিক, দারুস সুন্নাহ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবু মুসা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ কাইয়ুম আলী, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মানিক মন্ডল, মাদিলাহাট কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব শহিদ, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যন শামিম, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যন আব্দুল মান্নান, দৌলতপুর ইউপি চেয়ারম্যন মোঃ সাইফুল ইসলাম, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাসমুস সাকির বাবলু, কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যন মোঃ কাঞ্চন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠ হওয়ায় এবং সকলে সার্বিক সহযোগীতা করায় সবাইকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার।

ফুলবাড়ীতে যাকাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে উপজেলা পর্যায়ে যাতাক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। গতকাল বুধবার সকাল ১২টায় উপজেলা পর্যায়ে যাতাক বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে নির্বাহী অফিসার আহমেদ হাসান। সভাপতিত্ত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ কাইয়ুম আলী।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ্ মোস্তাফিন, উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার শফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ সিদ্দিক, দারুস সুন্নাহ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবু মুসা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ কাইয়ুম আলী, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মানিক মন্ডল, মাদিলাহাট কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব শহিদ, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যন শামিম, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যন আব্দুল মান্নান, দৌলতপুর ইউপি চেয়ারম্যন মোঃ সাইফুল ইসলাম, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাসমুস সাকির বাবলু, কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যন মোঃ কাঞ্চন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন প্রমুখ। আয়োজনে ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন, ফুলবাড়ী।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা