সারাদেশ

বাগেরহাটে যুবদল নেতার বসতবাড়িতে আগুন, ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে যুবদল নেতা মো. আলীমুজ্জামান রানার বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ক্ষতিগ্রস্তের দাবি, আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘুমের মধ্যেই আগুন । আলীমুজ্জামান রানা বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তিনি জানান, রোববার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, “আগুনের ধোঁয়ায় আমাদের ঘুম ভেঙে যায়। তখন প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসি। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।”

পরে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের অভিযোগ, এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, আগুনে বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “ভুক্তভোগী রানা অভিযোগ করেছেন, তার প্রতিপক্ষরা রাতের অন্ধকারে বাড়িতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

পাল্টাপাল্টি হামলা, ভাঙচুরের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট-পরবর্তী রাতে ও সকালে মান্দ্রা গ্রামে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে জামায়াত ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর ও তছনছ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা