সারাদেশ

কেশবপুরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে ধানের শীষের প্রার্থীকে জরিমানা

কেশবপুর, যশোর প্রতিনিধি

যশোর-০৬ (কেশবপুর) সংসদীয় আসনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ।শুক্রবার( ২৩শে জানুয়ারি২০২৬ খ্রিঃ) বিকালে অভিযানকালে কেশবপুর উপজেলার পাবলিক মাঠে ব্যবহৃত গাছ এবং বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী পোস্টার টাঙানো অবস্থায় পাওয়া যায়। জনস্বার্থ সংশ্লিষ্ট এসব স্থানে পোস্টার লাগানো নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদের প্রধান নির্বাচনী পরিচালনা এজেন্ট এবং কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের মাধ্যমে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপরাধে জরিমানার ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকল প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা