সারাদেশ

মাদারীপুরে কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অভিযান চালিয়ে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আটক করা সম্ভব হয়নি কাউকেই। শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে মাদারীপুর সদরের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিল-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
মাদারীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিল জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে সদর উপজেলার বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার নিজবাড়ির বাগান ও আশাপাশে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইদ্রিস হাওলাদার ও তার সঙ্গীয় লোকজন। পরে তার বাড়ির আশপাশে তল্লাসি চালিয়ে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা, ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে খবর দেয়া হয় সদর মডেল থানা পুলিশকে। অভিযুক্ত পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথাও জানায় সেনাবাহিনীর কর্মকর্তারা।
সেনাবাহিনী আরো জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ যাতে কোন নাশকতা না করতে পারে সে ব্যাপারে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সড়ক ও মহাসড়কে টহলও বৃদ্ধি করা হয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা