ছবি: সান নিউজ
সারাদেশ

ভারী ট্রাকে বালু ও মাটি পরিবহনে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরের ডাসারে প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে উপজেলার হেলিপোর্ট সংলগ্ন বালুর মাঠ থেকে ভারী ট্রাকে করে গ্রামীণ সড়ক ব্যবহার করে দিনরাত বালু পরিবহন করার অভিযোগ উঠেছে বালু ব্যবসায়ী শাহ আলম লস্করের বিরুদ্ধে।

সোমবার (১৯ জানুয়ারি) সরেজমিনে জানা গেছে, ডাসার উপজেলার পশ্চিম পাশে বেশ কিছু বছর আগে নিচু জমিতে বালু ও ড্রেজার মেশিন দিয়ে পিড়ারবাড়ী অবদার খাল থেকে বলগেট ও দীর্ঘ পাইপলাইন ব্যবহার করে বালু ভরাটের কাজ করেন শাহ আলম লস্কর।

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুর পরে বিভিন্ন স্থানে বালু বিক্রি করেন শাহ আলম লস্কর। বালু হস্তান্তরের জন্য তিনি ব্যবহার করছেন ভারী ট্রাক। গ্রামীণ সড়কে ভারী ট্রাকে নিয়মিত বালু ও মাটি পরিবহনের কারণে রাস্তাঘাট ভেঙে ও ঢেবে যাচ্ছে, ঢালাইয়ের পিচ উঠে যাচ্ছে এবং সড়কে মাটি পড়ে ধূলায় আচ্ছন্ন হয়ে পড়ছে চলাচলের রাস্তা।

মূলত ট্রাকে অতিরিক্ত ওজন ও অনিয়মিত চলাচলের ফলে জনদুর্ভোগ বাড়ছে এবং কোটি কোটি টাকার গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে। এমনকি বালু পড়ে দুর্ঘটনাও ঘটছে। বালুর ধূসর চাদরে আচ্ছন্ন হয়ে পড়ছে সড়ক। এতে করে সড়কে চলাচলকারী ছোট যানবাহনের চালক ও পথচারীরা ক্ষুব্ধ। এর প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও ভ্যানচালক মো. তাইম জানান, সড়কে চব্বিশ ঘণ্টা ভারী ট্রাক দিয়ে বালু ও মাটি পরিবহন করছে বালু ব্যবসায়ী শাহ আলম লস্কর। এতে রাস্তা ভেঙে যাচ্ছে ও ফাটল ধরছে। এছাড়াও সড়কে বালু ও মাটি পড়ে আছে। আমরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছি।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, ভারী ট্রাক ব্যবহারে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন জানান, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বালু ব্যবসায়ী শাহ আলম লস্করকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা