ছবি: সান নিউজ
সারাদেশ

সোনাগাজীতে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, চোরচক্রের সদস্য আটক

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর একটি খামার থেকে চুরি হওয়া ১৬টি গরুর মধ্যে ১১টি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার চাঁদপুরের কচুয়া ও কুমিল্লার চৌয়ারা এলাকা থেকে চুরি যাওয়া গরুর বড় অংশ উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) ফেনী জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর—এই চার জেলার বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে এসব গবাদিপশু উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান জানান, পুলিশের বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। গত ৬ জানুয়ারি কুমিল্লার বরুড়া থানার আকুসাইর এলাকা থেকে প্রথমে একটি গরু উদ্ধারসহ একজনকে আটক করা হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ জানুয়ারি সোনাগাজী মডেল থানার মতিগঞ্জ বাজার এলাকা থেকে আরও একটি গরু উদ্ধার করা হয়। মঙ্গলবার ১৩ জানুয়ারি কুমিল্লার সদর দক্ষিণ থানার চৌয়ারা গরু বাজার থেকে একটি গরু উদ্ধারসহ সোহাগকে আটক করা হয়। আটক সোহাগ চাঁদপুরের কচুয়া থানার সানন্দকড়া গ্রামের ইদ্রিসের ছেলে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে কচুয়ার সানন্দকড়া এলাকার লতিফের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৮টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, চুরি যাওয়া অবশিষ্ট ৫টি গরু উদ্ধার এবং চোরচক্রের বাকি সদস্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, ৩১ ডিসেম্বর ভোর রাতে চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী এলাকার মো. শাহ আলমের খামার থেকে অজ্ঞাতনামারা ১৬টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী খামারি বাদী হয়ে ২ জানুয়ারি সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোরচক্রের সন্ধান পায়।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা