ছবি: সংগৃহীত
সারাদেশ

চাঞ্চল্যকর জান্নাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়াতে আলোচিত জান্নাত হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) জেলার ডিবি ও গজারিয়া থানা পুলিশের যৌথ বাহিনী অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলোচিত ও চাঞ্চল্যকর জান্নাত হত্যা মামলার প্রধান আসামি তাসবীর রাঢ়ী (২২) নামে এক আসামিকে জেলার পাশের নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তাছলিমা বেগম (৫২) ও শাহীন রাঢ়ী (৬০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাই তারেক ও রিয়াদের সঙ্গে বিরোধের জেরে জান্নাত হোসেনকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। এর আগে নিহতের পিতাকেও পিটিয়ে জখম করে তারা। ঘটনার পর নিহতের মা জাহানারা বেগম ৫ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা