ছবি: সান নিউজ
সারাদেশ

কুষ্টিয়ায় হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা

কুষ্টিয়া প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় থেকে কুষ্টিয়ার সর্বস্তরের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় অংশগ্রহণকারীরা শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ফাঁসি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি মজমপুর গেট অতিক্রম করে শহরের পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ মো. আবু ইউসুফ, গণধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী ও জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের একজন সম্মুখ সারির যোদ্ধা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বিপ্লবের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং ছাত্র-জনতার অর্জিত বিজয়ের ওপর আঘাত।

বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে পাঁচ রাস্তার মোড়ে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কুষ্টিয়ার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষের ঢল নামে। জানাজা পরিচালনা করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। জানাজা শেষে নিহতের রূহের মাগফেরাত এবং দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো অর্জন কর...

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা