ছবি: সান নিউজ
সারাদেশ

মোরেলগঞ্জে প্রায় ১৫ কোটি টাকার পাঁচটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

বাগেরহাট জেলা প্রতিনিধি

দীর্ঘদিন পর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বেহাল অবস্থায় থাকা মোরেলগঞ্জ পৌরসভার সড়কগুলোর। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু (সিটিসি–আরপি) প্রকল্পের আওতায় প্রায় ১৪ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে পৌর এলাকার পাঁচটি গুরুত্বপূর্ণ কার্পেটিং সড়কের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার মোরেলগঞ্জ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ওয়াজিহুর রহমান, যিনি আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি ফারুক হোসেন সামাদ, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পৌরসভা সূত্রে জানা গেছে, সিটিসি–আরপি প্রকল্পের আওতায় নিচের সড়কগুলোতে কাজ শুরু হয়েছে—

উপজেলা প্রশাসনিক সড়ক থেকে বৈশাখী মোড় পর্যন্ত ৫৫৭ মিটার কার্পেটিং রাস্তা,
নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে বালুর রাস্তা হয়ে কাঠালতলা পর্যন্ত ২,১০০ মিটার,
লঞ্চঘাট থেকে শহরের মেইন সড়ক হয়ে নব্বইরশী বাসস্ট্যান্ড পর্যন্ত ৯৫৮ মিটার,
পুরাতন থানা থেকে প্রাণিসম্পদ কার্যালয় হয়ে স্টিল ব্রিজ পর্যন্ত ৮৩০ মিটার,
আরও একটি সড়ক সহ মোট পাঁচটি সড়ক।

এ প্রকল্পটি সরকারি (জিওবি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। কাজ শুরু হয়েছে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে, যা শেষ হওয়ার কথা ২০২৬ সালের ১৭ ডিসেম্বর।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. হাবিবুল্লাহ বলেন, “মোরেলগঞ্জ একটি ‘ক’ শ্রেণির পৌরসভা হলেও দীর্ঘদিন ধরে এখানকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক অবস্থায় ছিল। (সিটিসি–আরপি) প্রকল্পের আওতায় প্রায় ১৫ কোটি টাকার কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে আরও ৩০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে। এসব নতুন সড়ক নির্মিত হলে পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।”

সড়ক মেরামত ও নতুন নির্মাণকাজ শুরু হওয়ায় পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক সন্তোষ। তারা বলছেন, বহু বছরের ভোগান্তি শেষ করে এই উদ্যোগ তাদের কাঙ্ক্ষিত নাগরিক সেবার দ্বার খুলে দেবে। স্থানীয় নাগরিকরা জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে বহুদিনের ভোগান্তি কমবে এবং পৌরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবার স্বাদ পাবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা