সারাদেশ

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিন্তি (২৩) ও তার মা তাহমিনা আক্তার ফাতেমার (৫২) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরের কালিয়াজুরি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৬ আবর্তনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানিয়েছেন, চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাড়িটি ভাড়া নেন। গত বছর তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার ফাতেমা পরিবার নিয়ে বাড়িটিতে থাকছিলেন।

তিনি আরও জানান, টিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি রবিবার দিনের বেলায় তাদের বাসায় আসা-যাওয়া করেছিলেন। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

তাহমিনার বড় ছেলে মো. তাজুল ইসলাম ফয়সাল জানান, আমরা দুই ভাই, এক বোন। ছোট ভাই কুমিল্লা ইপিজেডে চাকরি করে। আমি ঢাকায় আইন পেশায় নিযুক্ত। রোববার ঢাকা থেকে বাড়ি ফিরে নিজের ঘরে যাই। আমার ভাইও বাসায় ফিরে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিল। আমরা মাকে বারবার ডেকেও সাড়া না পেয়ে মায়ের রুমে যাই। সেখানে গিয়ে মায়ের নিথর দেহ দেখতে পাই। পরে বোনের কক্ষে গিয়ে বোনেরও লাশ দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

তাজুল ইসলাম আরও জানান, দুর্বৃত্তরা তার মা ও বোনকে হত্যা করে মোবাইল ফোন, ল্যাপটপ, কানের দুল নিয়ে গেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এটি একটি হত্যাকাণ্ড। তবে কীভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা