সারাদেশ

বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল,জেলা নির্বাচন অফিসে তালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ৪টি সংসদীয় আসনই বহাল রাখার দাবিতে জেলা সদরসহ ৯টি উপজেলার সর্বত্র চলছে সকাল-সন্ধ্যা হরতাল। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল-অবরোধ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জানা যায়, আজ সোমবার ভোর থেকে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও বেরিক্যাড দিয়ে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ ছাড়া বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম, এ সালামের নেতৃত্বে জেলার কোর্ট, নির্বাচন অফিস, নওয়াপাড়া মোড় ও কাটাখালী মোড়ে অবস্থান নিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা যায়, হরতালের কারণে বাগেরহাটের সব উপজেলায় নদী পারাপার, যান চলাচল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, দোকানপাট সম্পূর্ণ বন্ধ রয়েছে। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল পালন করছে। তবে এর আগে বিগত কোনো রাজনৈতিক সরকারের আমলে এমন কঠোর হরতাল পালন হয়নি বাগেরহাটে। এদিকে এ দাবিতে আজ সকালে বাগেরহাট জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে, বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালকে কেন্দ্র করে সব দোকান-পাট বন্ধ দেখা গেছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে হরতাল সমর্থনকারী ফকিরহাট উপজেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

জরুরী প্রয়োজনে কিছু ফার্মেসীর দোকান খোলা দেখা গেছে। তবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন সকাল থেকে ফকিরহাট সড়ক মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন যাতায়াত করতে দেখা যায়নি। সকাল থেকে ফকিরহাট বিশ্বরোড় মোড়, কাটাখালী চত্ত্বরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে গ্রামাঞ্চল দিয়ে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক, ও ভ্যান চলতে দেখা গেছে।

হরতাল সমর্থনে এবং চারটি আসন বহাল রাখার দাবিতে মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে হরতাল সমর্থনকারীরা। টায়ার চালিয়ে ও কাঠের গুড়ি ফেলে সড়কে ব্যারিকেড দিয়ে রাখে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরী পরিবহনগুলো ছেড়ে দিতে দেখা গেছে।

গত ৩০ জুলাই ইসি বাগেরহাট জেলার ৪টি আসন থেকে ১টি আসন কেটে গাজীপুরে আরো ১টি আসন বাড়ানোর সিদ্ধান্তের খসড়া প্রকাশ করে। তাতে আপত্তি জানিয়ে ৪টি আসনই বহালের দাবিতে তখন কমিশনে লিখিত আপত্তি জানান বাগেরহাটবাসী। এরপর সেই আপত্তির প্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর চুড়ান্ত গেজেটে ইসি শুধু সীমানা বিভাজনে নতুনত্ব আনে। কিন্তু ইসির গেজেটে আসন বিলুপ্তি বহাল থাকে। যার প্রেক্ষিতে আবার ৪টি আসন বহাল রাখার দাবিতে হরতাল-অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা