নরসিংদী প্রতিনিধি
সারাদেশ

রায়পুরা উপজেলা বন বিভাগের অফিসের নার্সারীর স্থানে অফিসার ক্লাব নির্মাণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী রায়পুরা উপজেলা বন বিভাগের নার্সারিটির প্রায় তিন হাজার চারা নষ্ট করে এবং স্থানীয় বন বিভাগকে অবগত না করে অফিসার ক্লাবের নির্মাণ কাজ করা হচ্ছে।

জানা যায়, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্থানীয় ঠিকাদার গভীর রাতে নার্সারীর প্রায় ৩ হাজার চারা এলোমেলোভাবে নষ্ট করে। বন বিভাগকে অবহিত না করে গত দুইদিন যাবৎ ভবন নির্মানের কাজ করছেন।

রায়পুরা উপজেলা বন কমকর্তা মো: হায়দার হোসেন বলেন, আমি বুধবার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত ঢাকায় বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। বৃহস্পতিবার এসে দেখি আমাদের নার্সারীর চারা উঠিয়ে ফেলে পরিস্কার করে ভবন নির্মানের জন্য পাইলিং করা হচ্ছে। আমাদের কোর রকম অবগতি না করে এভাবে চারাগুলো নস্ট করে কিভাবে উপজেলা প্রশাষন ভবন নির্মান করছে তা আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। এই ব্যাপারে আমি আমার উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি।

নরসিংদী পরিবেশবাদী সংগঠনগুলোও ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই বলছেন, যেদিন মাননীয় প্রধান উপদেষ্টা বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করলেন সেদিনই রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার গাছের চারা কর্তন শুরু করলেন, বিষয়টি দুঃখজনক।

এই ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানার মুঠো ফোনে কল দিলে উনি কল রিসিব করেননি।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা