রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

দৌলতদিয়ায় এক নারীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা শিরিন-সরো দম্পতির বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, তানিয়া আক্তারের মরদেহের গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলেই ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় যৌনপল্লীতে যৌনকর্মীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা