ছবি: প্রতীকী, সংগৃহীত
সারাদেশ

কিশোরগঞ্জে নিখোঁজের দুই ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ হোসেনপুরে নিখোঁজের ২ ঘন্টা পর নুসরাত (৯) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (৩ জুন) দুপুর ৩ টার দিকে উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্ডা বাজার সংলগ্ন সুয়েজ খানের ফিসারি থেকে মাছ ধরতে গিয়ে পানিতে থলিয়ে যান নুসরাত। তাৎক্ষণিক স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে নুসরাতের কোন সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘন্টা খোঁজাখুঁজি করে বিকেল ৫ টার দিকে শিশু নুসরাতের নিথর দেহ উদ্ধার করে। সে ওই এলাকার উত্তর কুড়িমারা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে ও ঠাডার কান্ডা ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন চলছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা