রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

হামলায় অন্ধ বাউল শিল্পীসহ আহত ৬

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন অন্ধ বাউল শিল্পী শুকুর আলী ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী সাহেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় শিল্পীসহ তার পরিবারের ৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- অন্ধ বাউল শিল্পী শুকুর আলী, তার বাবা দেলবর মণ্ডল, মা মর্জিনা বেগম, স্ত্রী আছিয়া খাতুন, ভাই ইউনুস মণ্ডল এবং মেয়ে মীম আক্তার। তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শুকুর আলী ও ইউনুস মণ্ডল জানান, তারা যে জমিতে বসবাস করছেন, সেটি তারা ক্রয় করেছেন। কিন্তু ওই জমি জালিয়াতির মাধ্যমে স্থানীয় ‘বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের’ নামে মিউটেশন করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর তা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন তারা। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় শরিফুল মণ্ডল, জহুরুল মণ্ডল, টিপু মণ্ডল, হবিবর রহমান, মজিবর রহমান, কালাম মণ্ডল, নজরুল মণ্ডল, ফজলু মণ্ডল, হিরা বেগমসহ অন্তত ৩০ জন তাদের বসতবাড়িতে সশস্ত্র হামলা চালায়।

তাদের অভিযোগ, হামলাকারীরা ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা