রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকালে স্থানীয়রা মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের বাড়ির পুকুরে দীর্ঘদিন পানি না থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা পানি জমেছে। পুকুরটি কচুরিপানায় ঢাকা ছিল। সোমবার সকালে চান্দু শেখের বোন আলেয়া বেগম পুকুরপাড়ে পে‌পে পারার সময় মাঝখানে কিছু একটা ভেসে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয়। পরে কাছ থেকে দেখতে গিয়ে বুঝতে পারেন সেটি একটি মানুষের মরদেহ। দ্রুত বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

চান্দু শেখ বলেন, “পুকুরটিতে সাধারণত বর্ষাকালে পাট জাগ দেওয়া হয়। সম্প্রতি বৃ‌ষ্টিতে সামান্য পানি হয়েছে। আজ (সোমবার) সকালে পুকুর পা‌ড়ে পেঁপে পারতে গিয়ে আমার বোন দে‌খে কিছু একটা ভাসছে। পরে কাছে দে‌খে এটি একজন মানুষের মরদেহ। আ‌মি তখন মা‌ঠে কাজ কর‌ছিলাম। আমা‌কে জানা‌নোর সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেই।”

পরে রাজবাড়ী সদর থানার পুলিশ এসে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল জানান, “মরদেহটি প্রায় চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে। শরীরে পচন ধরেছে। তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা