ফেনী প্রতিনিধি
সারাদেশ

জাতীয় কবির জন্মজয়ন্তীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

ফেনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী। রবিবার (২৫ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঈসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) গোলাম মো. বাতেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারাজ হাবিব খান ও ফাহমিদা আক্তারের যৌথ সঞ্চালনায় নজরুলের উপর মুল প্রবন্ধ পাঠ করেন কবি ও গবেষক সাইফুল আলম। নজরুলে কর্মময় ও সৃষ্ট জীবন নিয়ে আলোচনা করেন কবি সাবিহ মাহমুদ।

জেলা প্রশাসক সাইফুল আলম বলেন, সাম্য, স্বাধীনতা, প্রেম ও দ্রৌহের কবি কাজী নজরুল ইসলাম। তিনি তাঁর বিদ্রোহী কবিতায় প্রেম, বিদ্রোহ, মুক্তি, স্বাধীনতা ও সাম্যের কথা বলেছেন। আমাদের এ সমাজ নজরুলের কর্মময় জীবন অনুসরণ করলে অনেক উন্নতি লাভ করবে।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় ২০টি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে নজরুলের কালজয়ী গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

অনুষ্ঠানের শুরুতে ছোট শিশুদের অংশগ্রহণে 'প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা' গান ও নাচের পরিবেশনে সূচনা হয়।

পরে অতিথিবৃন্দ ফেনী জেলা শিশু একাডেমী ও ফেনী জেলা গণগ্রন্থাগারের আয়োজনে নজরুলের গান, নাচা, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ফেনী জেলা শিশু একাডেমীর আয়োজনে নজরুলের ১২৬তম জন্মজয়ন্তীতে আবৃত্তি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী মাইশা বিনতে ফেরদৌস বলেন, নজরুলের কবিতা আবৃত্তি করে আমি সনদপত্র ও ক্রেস্ট পেয়েছি। নজরুলের কবিতা আবৃত্তি করে এটি আমার প্রথম অর্জন। আমি আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনী'র একজন নিয়মিত সদস্য।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, কবি, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা