নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

তাঁতীদল নেতার উপর হামলা, আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুষারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রবিবার (২৫ মে) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে হরিবল্লব হঠাৎপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, সদর উপজেলা তাঁতীদলের সভাপতি আনিসুল ইসলাম, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদ, পৌর তাঁতীদলের সভাপতি শাহরিয়ার হোসেন হাবিল প্রমুখ।

মানববন্ধন সমাবেশে অভিযোগ করা হয়, ইটাখোলা ইউনিয়নের হরিবল্লব হঠাৎপাড়া এলাকার যুবলীগ নেত্রী পারুল বেগম ও তার স্বামী সোহরাব হোসেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর।

তাদের বাড়িতে দেহব্যবসা ও মাদক ব্যবসা হয়। আওয়ামীলীগ আমলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানী, মামলা দিয়ে নির্যাতন করেছে। গত ১০ মে এলাকাবাসী ও তরিকুল ইসলাম তুষার তাদের এই অসামাজিক কার্যক্রমের প্রতিবাদ করায় পারুলের সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালালে আহত হন তুষার। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি জানান, অবিলম্বে দেহব্যবসায়ী পারুল বেগম ও তার বাহিনীকে গ্রেফতার করতে হবে। আওয়ামীলীগ আমলে অনেক মানুষকে নির্যাতন ও হয়রানী করেছে।

তাঁতীদলের নেতাকে হত্যা চেষ্টা করা হয়েছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদেরও দ্রত গ্রেফতার করতে হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা