লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

লক্ষ্মীপুর আদালতের কর্মচারীদের কর্মবিরতি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেলসহ কয়েকটি দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে আদালতের কর্মচারীরা।

সোমবার (৫ মে) সকালে কর্মবিরতি পালন করে আদালত প্রাঙণে জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন করে।

এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী হারুনুর রশিদ বেপারী, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য মোঃ হারুনর রশীদ, সাইফুর রহমান ও জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয়সহ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানিয়েছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা