ছবি: প্রতীকী
সারাদেশ

বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাছ বিক্রি করতে গিয়ে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বিকাল চারটার দিকে উপজেলার দেবডাঙ্গা মথুরাপাড়া মাছের আড়তে মাছ বিক্রি করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২) উভয়ের পিতা-মৃত কার্তিক হালদার, তাদের বাড়ী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘায় বড়ইতলী গ্রামে।

স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছে আড়তে মাছ বিক্রয় করেন তারা দুই ভাই। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় । তারা ঝড় বৃষ্টি দেখে মাছ বাজার আড়ৎ এর নিচে যমুনা নদীর ঘাটে আগে থেকেই বেধে রাখা নৌকা ভালোভাবে বাধতে যায়। এই সময় হঠাৎ বজ্রপাত হওয়ায় তাদের হাতে থাকা কাঁচা বাঁশের লগিতে বজ্রপাত পরে। তৎক্ষণাৎ তারা নৌকার উপর দাড়ানো অবস্থা থেকে নৌকার পার্শ্বে পানিতে পড়ে যায়। এসব দেখে আড়ৎ এর লোকজন তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে নৌকার পাশে মৃত অবস্থায় পায়। তাদের মৃত দেহ মাছ বাজারের আড়ৎ এ নিয়ে আসে। এ খবর লিখা পর্যন্ত তাদের আত্মীয় স্বজন এসে পৌছায়নি।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিলুর ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সেখানে যায়। তাদের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে তারা এসে পৌছালে মৃতদেহ হস্তান্তর করা হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা