কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারাদেশ

কালীগঞ্জে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার আয়োজনে বিনামূল্যে সেলাই, হস্তশিল্প ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৪ মে) সকালে কালিগঞ্জ পৌর মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।

এখন পর্যন্ত সেলাই, বিউটিফিকেশন ও হস্তশিল্পসহ মোট তিনটি ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিচ্ছেন ৭০ জন প্রশিক্ষণার্থী। সেলাই ও বিউটিফিকেশন ক্যাটাগরিতে ২০ জন করে মোট ৪০ জন এবং হস্তশিল্পের প্রশিক্ষণ নিচ্ছেন ৩০ জন। প্রত্যেক প্রশিক্ষনার্থী যাতায়াত ভাতা বাবদ দৈনিক ১০০ টাকার পাশাপাশি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের জন্য থাকছে বিশেষ প্রণোদনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার ও জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমসহ পৌর কার্য্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এবং পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, বর্তমান সমাজে হাতে কলমে কাজ শিখে অনেকেই সাবলম্বী হয়েছেন। এখন আর ঘরে বসে বেকার জীবন পার করতে হয় না। আপনারাও এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা আপনাদের পাশে থেকে সহযোগীতা করবো।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা