ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনীতে পুকুরে ডুবে দুই শিশুর করুন মূত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভুইয়ায় পুকুরে ডুবে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরের দিকে ইয়াকুবপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাটপুকুরিয়া মহব্বত আলী মিয়াজী বাড়ির দুধমুখা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলামের একমাত্র ছেলে নাফিজ (৮) ও একই বাড়ির নিজাম উদ্দিনের ছেলে ইয়াসিন (১০)৷

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরের দিকে বাড়ির পুকুরে গোসল করতে নামে ওই বাড়ির শিশু নাফিজ ও ইয়াসিন৷ দীর্ঘক্ষণ তাদেরকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

দাগনভূইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা