ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে মাশরুম চাষী প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

ফেনী প্রতিনিধি

গুরুত্ব ও উৎপাদন কৌশল নিয়ে ফেনীতে মাশরুম চাষীদের দুদিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সনদ বিতরণ করা হয়েছে হয়েছে।

গত ১৯ ও ২০ মে সকালে ফেনী পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টারের হল রুমে আয়োজিত প্রশিক্ষনে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোহাম্মদ সোফায়েল হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক নয়ন মনি সূত্রধরের সভাপতিত্বে প্রশিক্ষন প্রদান করেন ফেনী সদর উপজেলা কৃষি অফিসার মো: মহি উদ্দিন, হর্টিকালচার সেন্টারের উপসহকারী উদ্যান কর্মকর্তা আহসান মো. আবদুল্লাহ ও জয়নাল আবেদীন, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় দুদিনব্যাপী দলভুক্ত চাষী প্রশিক্ষনে ফেনী পৌরসভার প্রায় ৩০ জন চাষী অংশগ্রহন করেন। প্রশিক্ষণে মাশরুমের গুরুত্ব, প্রকারভেদ, উপকারিতা, পুষ্টি গুন, মাশরুম উৎপাদন কৌশল বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষকরা বলেন, মাশরুম চাষে জমি লাগে না, সার কীটনাশক শ্রমিক লাগে না, খরচ কম, স্বল্প জায়গায় চাষ করা যায়। মাশরুম এমন একটা ফসল ঘরের সকলে এ চাষে এগিয়ে আসতে পারে। শুধু মাত্র পানি দিয়ে মাশরুম চাষ করা যায়। মাশরুম সারা বছর চাষ করা যায়। সামান্য পুঁজি দিয়ে মাশরুম চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। তাই এটি চাষে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এগিয়ে আসছে। মনোযোগ সহকারে প্রশিক্ষনে অংশগ্রহন করায় ৩০ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রশিক্ষণার্থী আরমান সোহাইন জানান, দুদিনের প্রশিক্ষণে অনেক গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ কাজে লাগাতে পারলে সকল প্রশিক্ষণার্থীর সফলতা আসবে। হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক নয়ন মনি সূত্রধর জানান, কৃষি ক্ষেত্রে কোন প্রকার জমি ছাড়া ও সামান্য পুজি দিয়ে মাশরুম উৎপাদন করে লাভবান হওয়ার কারনে অনেকে এ চাষে এগিয়ে এসেছে, এটি একটি নিরাপদ ও পুষ্টিগুন সমৃদ্ধ সুস্বাধু খাবার ইতিমধ্যে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে এর ব্যপক চাহিদা বেড়েছে। তাই সরকারি ভাবে মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে ও কৃষকসহ সকল শ্রেণী পেশার মানুষ এ সহজলভ্য চাষে এগিয়ে আসতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা