ফেনী প্রতিনিধি
সারাদেশ
সাংবাদিককে হুমকি ও চাঁদাবাজি

ফেনী ছাত্রদলের তদন্ত কমিটি

ফেনী প্রতিনিধি

ফেনীর জনপ্রিয় এক পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হুমকি ও ফেনী সরকারি কলেজ গেইটে অস্থায়ী ভ্রাম্যমান দোকান থেকে চাঁদাবাজির ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। সোমবার (২৮ এপ্রিল) রাতে সংগঠনটির জেলা দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী সরকারী কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জনাব জিল্লুর রহমান এর বিরুদ্ধে চাঁদাবাজি ও সংবাদকর্মীকে হুমকি প্রদানের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হল। কমিটির সদস্যগণ হলো- জেল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী রিয়াদ।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে ওই তদন্ত কমিটি তাদের তদন্ত রিপোর্ট ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এর নিকট প্রদান করতে নির্দেশনা দেয়া হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা