ফেনী প্রতিনিধি
স্বাস্থ্য
ফেনীতে বিশ্ব ভেটেরিনারি দিবসে বক্তাগণ

মেধাবী জাতি গঠনে ডিম এবং দুধের ভূমিকা অপরিহার্য

ফেনী প্রতিনিধি

‘প্রাণীর স্বাস্থ্য রক্ষায় দলগত প্রচেষ্টা দরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "ভেট এক্সিকিউটিভস ফেনীর আয়োজনে" বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রবিবার (২৭ এপ্রিল) রাতে শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেট এক্সিকিউটিভস ফেনীর সভাপতি ডাঃ মোঃ কফিল উদ্দিন।

ভেট এক্সিকিউটিভস ফেনীর সাধারণ সম্পাদক ডাঃ জিয়া উদ্দিন ইব্রাহিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাঃ জোবায়ের হাসনাত, ডাঃ মোহাম্মদ ইব্রাহিম, ডাঃ মোঃ আশিকুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের খবর এর ফেনী জেলা প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী ও দৈনিক ভোরের ডাক এর জেলা প্রতিনিধি মোল্লা মো. ইলিয়াছসহ বিভিন্ন ফার্মাসিটিক্যালস কোম্পানির উর্ধ্বতন কর্তৃপক্ষ।

প্রধান অতিথি ভেট এক্সিকিউটিভস ফেনীর সভাপতি ডাঃ মোঃ কফিল উদ্দিন বলেন, "বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে গ্রামীন অর্থনীতিকে সচল রাখার জন্য ভেটেরিনারিয়ানদের ভূমিকা অপরিসীম। নিরাপদ খাদ্য মানুষের দোরগোরায় পৌঁছে দেয়ার জন্য ভেটেরিনারিয়ানরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মেধাবী জাতি গঠনে ডিম এবং দুধের ভূমিকা অপরিহার্য এবং প্রতিদিন দুইটি ডিম এবং এক গ্লাস দুধ খাওয়া দরকার।"

বিশ্ব ভেটেরিনারি দিবস–২০২৫ উপলক্ষে শনিবার (২৬ এপ্রিল) ফেনী লস্করহাট এস সি লাহা ইনস্টিটিউট মাঠে খামারিদের গরু, ছাগল, হাঁস, মুরগির মাঝে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও টিকা প্রদান কর্মসূচী পালন করা হয়।

এছাড়াও বিভিন্ন স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রাণী সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষে কুইজ বিজয়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা